1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

চরভদ্রাসনে এক নারীর মৃত্যু করোনা আক্রান্ত হয়ে

  • বর্তমান সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫৪৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে করোনায় আরও ছয় জনের মৃত্যু
ফরিদপুরে করোনায় আরও ছয় জনের মৃত্যু

চরভদ্রাসনে এক নারীর মৃত্যু করোনা আক্রান্ত হয়ে

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার সকাল ৬টার দিকে করোনা আক্রান্ত নূরজাহান (৬০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের শেখ কাদের স্ত্রী। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নূরজাহানের পারিবারিক সূত্রে জানা যায় গত ২ জুলাই শুক্রবার জ্বর নিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

সেখানে পরীক্ষার পর করোনা পজেটিভ আসলে তাকে ওই ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে মেয়ের বাড়ী নিয়ে যায়। বাড়ী আনার পর সে সুস্থ ছিল বলে পরিবারের সদস্যরা দাবী করে। আজ সকাল ৬টার দিকে হঠাৎ করেই সে মারা যায়। পরে তাকে এম কে ডাঙ্গী মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে চরভদ্রাসনে এ পর্যন্ত ১৭৯০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৮৯ জন পজেটিভ ও ১৪০১ জন নেগেটিভ হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬ জনের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page