1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি ও আকবর কবির সাহেবের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও মহা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি ও আকবর কবির সাহেবের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও মহা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

অপূর্ব দাস অসীম : পল্লী প্রগতি সহায়ক সমিতির প্রতিষ্ঠাতা আকবর কবির এর জন্মদিন উদযাপন ও মহা সম্মেলন ২০২১ উপলক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি ২০২১ তারিখ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় ফরিদপুর শহরের কমরপুরস্থ মরহুম আকবর কবির এর নিজ বাস ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুস কুদ্দুস মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাষ্টার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা (বিস্তারিত দেখতে নিচের ভিডিওতে টাচ করুন)

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির কার্যনির্বাহীর ট্রেজারার সৈয়দ নাজমুল হাসান লোচন, সদস্যদের মধ্যে আ: হালিম মিয়া, মো: ওয়াজেদ আলী (পরিচালক অর্থ), মো: আকরাম হোসেন (পরিচালক কার্যক্রম) প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ফরিদপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিয়ার রহমান খান প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, এ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।

বিশেষ করে ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধনের যোগ্যতা বৃদ্ধিকরণ, সামাজিক উন্নয়নে নারীর ক্ষমতায়ন, সামাজিক বনায়নসহ সার্বিক গ্রাম উন্নয়নে এ সমিতি অবদান রেখে যাচ্ছে। তিনি বলেন, এই দিনে জন্মগ্রহন করেছিলেন পল্লী প্রগতির প্রতিষ্ঠাতা আকবর কবির। যার আপ্রান প্রচেষ্টায় আজ পল্লী প্রগতি সমিতি দিন দিন সাফল্যের দিকে অগ্রসর হচ্ছে ও তার রেখে যাওয়া কর্মকান্ডগুলির কারনে আজও আমাদের মাঝে তিনি জাগ্রত রয়েছেন এবং ভবিষ্যতে থাকবেন চির স্বরণীয় হয়ে।অনুষ্ঠানে কয়েকশত স্বাবলম্বী নারী সদস্য উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page