1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ী পুলিশ সুপারের প্রেস ব্রিফিং– বন্দুক উদ্ধার ২ টি সাথে গুলি

  • বর্তমান সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে
রাজবাড়ী পুলিশ সুপারের প্রেস ব্রিফিং-- বন্দুক উদ্ধার ২ টি সাথে গুলি
রাজবাড়ী পুলিশ সুপারের প্রেস ব্রিফিং-- বন্দুক উদ্ধার ২ টি সাথে গুলি

রাজবাড়ী পুলিশ সুপারের প্রেস ব্রিফিং– বন্দুক উদ্ধার ২ টি সাথে গুলি

কাজী আনোয়ারুল ইসলাম টুটুলঃ রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। বুধবার ( ৭ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে জানা যায় , গত ২৯ জুন আনুমানিক রাত ১১.৪৫ মিনিটে কালুখালী থানাধীন বড় সাওরাইল গ্রামের মোহাম্মদ মোকছেদ আলী মণ্ডলের বাড়িতে একদল দুর্বৃত্ত তাদের মুখমন্ডল ঢেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তাকে সহ ছেলে আরিফুল ইসলাম আরিফ, ভাই আঃ সালাম, ভাতিজা সবুজকে মারপিট করে ভয়-ভীতি প্রদর্শন করে ওই স্থান ত্যাগ করে। এ ঘটনার প্রেক্ষিতে কালুখালী থানা মামলা নং -১৮, তারিখ- ৩০/০৬/২০২১ খ্রিঃ, ধারা- ৩৮৫/৩২৩/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।

রাজবাড়ী পুলিশ সুপারের প্রেস ব্রিফিং-- বন্দুক উদ্ধার ২ টি সাথে গুলি

রাজবাড়ী পুলিশ সুপারের প্রেস ব্রিফিং– বন্দুক উদ্ধার ২ টি সাথে গুলি

জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা এবং কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে এস আই মোঃ মনির হোসেন উক্ত সন্ত্রাসী দলের দলনেতা কালুখালী উপজেলাধীন বড় শাওরাইল গ্রামের মিরাজ মন্ডল ওরফে শলকার ছেলে তারু মন্ডল(৩২) কে গত ৬ জুলাই দুপুর আনুমানিক ১.১৫ মিনিটে পাংশা থানাধীন পিপুলবাড়িয়া এলাকা হতে গ্রেপ্তার করেন। আসামি তারু মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী রাজবাড়ীর কালুখালী উপজেলাধীন বড় শাওরাইল গ্রামের আব্দুল আজিজ ফকিরের ছেলে মীর কাসেম ফকীর (৩২) ও আব্দুল আজিজ মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪৫) এর নাম প্রকাশ করলে তাদেরকে বড় সাওরাইল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আসামী তারুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, উক্ত ঘটনায় ব্যবহৃত অস্ত্র কালুখালী থানাধীন বড় শাওরাইল গ্রামের সাদেক শেখের ছেলে রশিদ শেখ(৪৫) এর বাড়ির লাকড়ি ঘরের মাচায় ঘষির ভিতর রাখা আছে। অতঃপর কালুখালী থানা পুলিশের অভিযানিক দল রাতভর অভিযান পরিচালনা করে ২ টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যার ১ টি সচল দোনালা বন্দুক, ১ টি সচল একনলা বন্দুক ও ২ টি নীল রংয়ের তাজা কার্তুজ( গুলি)। গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণ দীর্ঘদিন যাবৎ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কালুখালী থানা, পাংশা থানা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা সহ আশেপাশের জেলায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে বলে জানা যায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় কালুখালী থানার মামলা নং-০১, তাং- ০৭/০৭/২০২১, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ (অ)(ঋ) রুজু হয়েছে। আসামীদের নামে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা আছে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) সুমন কুমার সাহা , সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান , ডিআইও-১ সাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page