1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে লকডাউন কার্যকর করতে ৫৮ জনকে জরিমানা ও দু’জনকে গ্রেফতার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে লকডাউন কার্যকর করতে ৫৮ জনকে জরিমানা ও দু'জনকে গ্রেফতার
ফরিদপুরে লকডাউন কার্যকর করতে ৫৮ জনকে জরিমানা ও দু'জনকে গ্রেফতার

ফরিদপুরে লকডাউন কার্যকর করতে ৫৮ জনকে জরিমানা ও দু’জনকে গ্রেফতার

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্তে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ জানায় আজ মঙ্গলবার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্রমবর্ধিষ্ণু সংক্রমন প্রতিরোধে দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত ০১ জুলাই/২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা হতে ১৪ জুলাই/২০২১ খ্রিঃ তারিখ মধ্যরাত পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা বিধি-নিষেধ আরোপ করেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যেগে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে বিভিন্ন নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কঠোর বিধি-নিষেধ পালনে আইন শৃঙ্খলা রক্ষার্থে ফরিদপুর জেলা সদরে কোতয়ালী থানা ও অন্যান্য ০৮টি থানা এলাকায় মোট ১২টি চেকপোস্ট ও ২৯ টি মোবাইল টিম গঠনের মাধ্যমে নিরলসভাবে ফরিদপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি এবং বাংলাদেশ আনসারের সদস্যবৃন্দ মোতায়েন রয়েছে। মঙ্গলবার সকাল ০৬:০০ ঘটিকা হতে পালাক্রমে জেলা পুলিশ বিভিন্ন পোস্টে মোতায়েন হয়ে কাজ করছে। মোবাইল টিমে নিয়োজিত পুলিশ সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।

ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ০৫-০৭-২০২১ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকা হতে ০৬-০৭-২০২১ খ্রিঃ বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ভাংগা থানা এলাকায় ০৯ জনকে ২১০০ টাকা, সদরপুর থানা এলাকায় ১৮ জনকে ১১৮০০ টাকা, নগরকান্দা থানা এলাকায় ১৮ জনকে ৫১৬০ টাকা, বোয়ালমারী থানা এলাকায় ১০ জনকে ১০১০০ টাকা, কোতয়ালী থানা এলাকায় ০৬ জনকে ২৮০০ টাকা, সালথা থানা এলাকায় ০৭ জনকে ২৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫৮ জনকে ৩৪৬১০ (চৌত্রিশ হাজার ছয়শত দশ) টাকা জরিমানা করা হয়। এছাড়া বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ০২ জনকে আটক করা হয়েছে।

কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। অতি জরুরী প্রয়োজনে যারা বের হবেন তাদেরকে পরিচয়পত্র, জরুরী প্রয়োজনের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্রাদি (যেমন: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি) সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page