এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট নগদ অর্থসহ নারী মাদক ব্যবসায়ীর সাথে তার সহযোগী একজন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এস,আই সফিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ,এস,আই সরোয়ার জাহান,এ,এস,আই আসমা খাতুন উপজেলার ভেলাইন গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রয় সময় ১ নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেটসহ নগদ অর্থ উদ্ধার করেছেন ঘোরাঘাট থানা পুলিশ। মাদক ব্যবসায়ী ২ জন সম্পর্কে চাচি,ভাতিজা। পুলিশের উপস্হিতি টের পেয়ে মাদক সেবনকারীরা পালিয়ে যায়।
আটককৃত আসামিরা হলেন,১। উপজেলার ভেলাইন (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল খালেক মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫),২। ফাজ্জাত আলীর ছেলে রিপন মিয়া(২২)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply