1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী লাশ উদ্ধার

  • বর্তমান সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে
দিনাজপুর কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী লাশ উদ্ধার
দিনাজপুর কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী লাশ উদ্ধার

দিনাজপুর কাহারােলে ৪র্থ শ্রেণীর ছাত্রী লাশ উদ্ধার

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার কাহারােলে জাকিয়া আক্তার(১১) নামের এক ৪র্থ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করেছে কাহারোল থানা পুলিশ। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার ৪নং তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের জাহাঙ্গীর হােসেনের কন্যা জাকিয়া আক্তার বাড়ীর পাশ্ববর্তী গ্রামে প্রাইভেট পড়তে গিয়েছিল । প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরে না আসায় মেয়েটিকে তার বাবা মা গ্রামের আশপাশ ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নেন কিন্তু কেউ তার খবর দিতে পারেনি।

আজ রোববার(৪জুলাই) সকাল অনুমানিক ৯ টার দিকে উপজেলার ২ নং রসুলপুর ইউপির বনড়া গ্রামের পাট ক্ষেত্রে স্থানীয়রা মেয়েটিকে মাটিতে পুতে রাখা অবস্থায় খুজে পায় এবং তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা মেয়েটিকে ধর্ষন করার পর হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে ।

এদিকে ঘটনাস্থল পরির্দশন করতে আসেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) , এডিসােনাল এসপি মােমিনুল ইসলাম , কাহারােল সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ রওশন আলী , কাহারােল থানার অফিসার ইনচার্জ(ওসি)ফেরদৌস আলী জানান, লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করা হয়েছে এব্যাপারে কাহারােল থানায় একটি হত্যা মামলা দায়ে করার প্রস্তুতি চলছে ।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page