1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ

  • বর্তমান সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৭৮ বার পড়া হয়েছে
চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ
চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ

চরভদ্রসন আওয়ামী যুবলীগের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে সারা বাংলাদেশের সাতদিনের কঠোর লকডাউন চলছে। ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রাসন উপজেলায় কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। সাধারণ মানুষ যাতে আরও সচেতন হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে চরভদ্রাসন উপজেলা আওয়ামী যুবলীগ। তাদের পক্ষ থেকে মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।

এ সময় উপস্থিত চরভদ্রসন সরকারি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান মিজান বলেন মাননীয় জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেইসাথে ফরিদপুর ৪ আসনের এমপি জনাব মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এর তত্ত্বাবধানে আমরা সর্বদা প্রস্তুত আছি দেশের কল্যাণে কাজ করার জন্য।

তিনি আরো বলেন প্রশাসনের পাশাপাশি আমরাও চেষ্টা করছি করোনা সম্পর্কে সাধারণ মানুষকে আরও কিভাবে সচেতন করা যায় সেই লক্ষ্যে । আমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সুমন মোল্লা ,নাজমুল হুদা, মোস্তফা এবং অন্যান্য আরো অনেকই..

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page