1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে করোনা ভাইরাস বিষয়ক প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে
ফরিদপুরে করোনা ভাইরাস বিষয়ক প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে করোনা ভাইরাস বিষয়ক প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে করোনা ভাইরাস বিষয়ক প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে নোভেল করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রমণ প্রতিরোধ এবং প্রাদুর্ভাব মোকাবেলায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবির,
পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা), ফরিদপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মেজর মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার মেজর ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুবেদার মোঃ মীর মানিক হোসেন, এনএসআই এর যুগ্ম  পরিচালক মোঃ শহীদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. মোঃ হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ তানসিভ জুবায়ের প্রমুখ।
সভায় জানানো হয়, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দৃশ্য। কানাইপুর এক রকম, গজারিয়া বাজারে গেলে দৃশ্য পরিবর্তন হয়ে যায় সাধারণ মানুষের। কাঁচা বাজার দুপুর ১২ টার পর্যন্ত চলছে কিন্তু বিকেল পাঁচটার পর পুলিশের কার্যক্রম কম হওয়ায় তখন কিছু লোক অলিতে গলিতে আড্ডা দেওয়া শুরু করে। এজন্য সন্ধ্যার পরে প্রশাসনের কাজ করা দরকার। ত্রাণ দিতে সমন্বয় প্রয়োজন। এছাড়া বিভিন্ন এনজিও ঋনের কিস্তি আদায়  থেকে ঋন তোলা আছে অনেকের তাই কিস্তি নেয়া বন্ধ রাখতে হবে। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। যারা সমস্যায় আছেন আমাদের হট লাইন বা ৩৩৩ তে যোগাযোগ করলে আমরা তাদের বাড়িতে খাদ্য দ্রব্য পৌছে দিবো।  কেউ কোন প্রকার গুজব ফেসবুক বা কোন জায়গায় প্রচার করলে তাদের কেউ চিনে থাকলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
সভায় আরো জানানো হয়, লকডাউনে কেউ যেন বিনা কারণে বের না হয় সে জন্য শহরে ২৯ টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট রয়েছে এবং ১২ টি ভ্রাম্যমান টিম রয়েছে। তাছাড়া জেল প্রশাসনের কার্যালয়ে কর্মরত ম্যাজিস্ট্রেটগণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page