1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব

  • বর্তমান সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে
ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব
ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব

ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব

মাহমুদুর রহমান(তুরান) ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে বেশ কড়াকড়ি ভাবে লগডাউনের তিন দিন অতিবাহিত হয়েছে । বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সর্বাত্মক লগডাউনে ভারী যানবাহন সড়কগুলোতে দেখা না গেলেও চলাচল ছিলো রিকশা-ভ্যান। বন্ধ ছিলো সকল ধরনের দোকান পাট। সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, মাস্ক ব্যবহারসহ মোট ২১টি বিধিনিষেধ মেনে চলার জন্য পুলিশ মাঠে নেমেছে। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। ভাঙ্গা উপজেলায় চোখে পড়েছে লকডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব।

 

ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব

ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মনোভাব

বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশ পিকেট তো রয়েইছে একই সঙ্গে বেশ কিছু এলাকায় চলছে টহলদারির কাজও। পাড়া-মহল্লাাগুলোতেও চলছে কড়া নজরদারি। যেখানেই লকডাউন উপেক্ষা করার মানসিকতা চোখে পড়েছে সেখানেই পদক্ষেপ নিচ্ছেন আইনের রক্ষকেরা। কোথাও লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তো কোথাও জরিমানা করছেন। আবার কোথাও কোথাও পুলিশকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।ফরিদপুরের পুুলিশ সুপার আলিমুজ্জামান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশের প্রতিটি সদস্য। সরকারী নির্দেশ প্রতিপালন হয় সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করবো।

 

ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, সরকারি ২১ দফা বিধিনিষেধ মেনে চলতে সকাল থেকেই রাস্তায় টহলে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া যাবে না। করোনা সংক্রমন রোধে শুরু হওয়া এ কঠোর লকডাউনে আগামী ৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page