1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে চলছে কঠোর লকডাউন

  • বর্তমান সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে চলছে কঠোর লকডাউন
ফরিদপুরে চলছে কঠোর লকডাউন

ফরিদপুরে চলছে কঠোর লকডাউন

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : মহামারী করোনাকে কেন্দ্র করে সারাদেশে চলছে লকডাউন। এর অংশ হিসেবে ফরিদপুর শহরে ও কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। বলা চলে অন্যদিনের থেকে আজকে লকডাউন টা ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে শহরের বিভিন্ন বাজার গুলি নয়টার মধ্যে বন্ধ করে দেয়া হয়। তাছাড়া লকডাউন উপলক্ষে শহরে বিভিন্ন স্পটে পুলিশের কঠোর নজরদারি লক্ষ্য করা যায়।

বেলা ১১ টার দিকে শহরের পৌরসভার মধ্যে প্রত্যেকটা বাজার বন্ধ হয়ে যায়। এদিকে শহরের আলিমুজ্জামান বেইলি সেতুতে উভয় পাশ কে আটকে দেবার কারণে জনগণকে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়। লকডাউন উপলক্ষে শহরের প্রধান প্রধান রাস্তায় লোকজন তেমন ছিল না বললেই চলে। অথচ ইউনিয়ন গুলিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করতে দেখা যায়।

এদিকে লকডাউন কে কেন্দ্র করে আগামী দু-তিন দিন শহরে প্রশাসনের নজরদারি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ দেখা পর্যন্ত এখন পর্যন্ত লকডাউন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। তবে সাধারণ লোক দিনমজুর খেটে খাওয়া মানুষ কে মারাত্মক কষ্ট করতে হচ্ছে। এ সংবাদ দেখা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে যথেষ্ট পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page