1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সো‌হেল রানার অসহায় জীবনযাপন; বিত্তবান‌দের পা‌শে দাঁড়া‌নোর আহ্বান

  • বর্তমান সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
সো‌হেল রানার অসহায় জীবনযাপন; বিত্তবান‌দের পা‌শে দাঁড়া‌নোর আহ্বান
সো‌হেল রানার অসহায় জীবনযাপন; বিত্তবান‌দের পা‌শে দাঁড়া‌নোর আহ্বান

সো‌হেল রানার অসহায় জীবনযাপন; বিত্তবান‌দের পা‌শে দাঁড়া‌নোর আহ্বান

এনামুল হক,ময়মনসিংহ:- ময়মন‌সিং‌হের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাগামারা এলাকার মোঃ সোহেল রানা স্কয়ারে এমব্রয়ডারি সেকশনে চাকরি করতেন। গত ৪ নভেম্বর ২০১০ সালে কোম্পানির স্টাফ গাড়িতে সরক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। এখানে পরীক্ষা করে দেখে যায়, তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙ্গে যায়। প‌রে অপারেশন ক‌নে দুই সপ্তাহ পর সাভার সি আর পি থেরাপির জন্য পাঠানো হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা ‌নেয় সা‌বেক গা‌র্মেন্টস কর্মী সো‌হেল রানা। চিকিৎসার পর হুইল চেয়ার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সোহেল রানাকে। সি আর পিতে শারীরিক কোন উন্নতি না হওয়ায় ডাক্তার জানান সম্পূর্ণ সুস্থতা অ‌নি‌শ্চিত।

সো‌হেল রানার প্রতি মা‌সে ঔষধ বাবদ আড়াই থে‌কে তিন হাজার টাকার প্রয়োজন পড়ে। সোহ‌লে রানা শারী‌রিক প্রতিবন্ধকতা নি‌য়ে আজ দশ বছর হুইল চেয়ারের সাহা‌য্যে জীবন যাপন কর‌ছেন। দূর্ঘটনার পর অ‌র্থের অভা‌বে স‌ঠিক চি‌কিৎসা কর‌তে না পারায় হাত-পা সহ কোম‌ড়ের নী‌চের অংশ অবস হ‌য়ে প‌রে। এখন খাওয়া দাওয়া সহ প্রস্রাব পায়খানা অ‌ন্যের সাহা‌য্যে কর‌তে হয়।

বর্তমান অবস্থায় সংসার জীব‌নে সো‌হেল রানার স্ত্রী সন্তান‌দের নি‌য়ে অর্থাভা‌বে কষ্টে দিনা‌তিপাত কর‌ছে। এক দিকে নিজের খরচ অন্যদিকে ছেলে মেয়ে লেখা পড়ার খরচ। অভাব অনট‌নের সংসার। সোহেল রানার সংসারে উপার্জন করার মত কেউ নেই। আসুন একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় মানবতার সেবায়। আপনারা সোহেলকে আর্থিক সহযোগিতা করতে চাইলে উ‌ল্লে‌খিত নাম্বারে যোগাযোগ করুন-
বিকাস- ০১৭৫১১৯৯৩৪৭, নগদ- ০১৬৭৯১৫৭৬৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page