1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

প্রধানম‌ন্ত্রীর জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা সালথার ভূমিহীন ২০০ প‌রিবার

  • বর্তমান সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৭০ বার পড়া হয়েছে
প্রধানম‌ন্ত্রীর জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা সালথার ভূমিহীন ২০০ প‌রিবার
প্রধানম‌ন্ত্রীর জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা সালথার ভূমিহীন ২০০ প‌রিবার

প্রধানম‌ন্ত্রীর জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা সালথার ভূমিহীন ২০০ প‌রিবার

আরিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বার্ষিকী মু‌জিববর্ষ উপল‌ক্ষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক ২য় পর্যা‌য়ে ভূ‌মিহীন ও গৃহহীন ৫৩ হাজার ৩শত ৪০‌টি প‌রিবার‌কে জ‌মিসহ ব‌্যারা‌কে পুনর্বাসন করা হ‌য়ে‌ছে। গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ভি‌ডিও কনফা‌রেন্স এর মাধ‌্যমে র‌বিবার (২০ জুন) সকা‌লে এই কার্যক্রম এর শুভ উ‌দ্বোধন ক‌রেন। এরই আ‌লো‌কে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ২০০ টি প‌রিবার‌কে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে জ‌মিসহ ঘ‌রের কাগজপত্র হস্তান্তর করা হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌র এর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচা‌রি, জনপ্রতি‌নি‌ধি, বীর মু‌ক্তি‌যোদ্ধা, শিক্ষক ও স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের আশ্রায়ণ-২ প্রকল্প এর আওতায় ভূ‌মি মন্ত্রণালয় এবং দু‌র্যোগ ব‌্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সা‌র্বিক তত্বাবধায়‌নে এই ঘর ও জ‌মিসহ ঘর প্রদান করা হয়। সালথা উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে জ‌মিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠান‌টি আয়াজন ক‌রে সালথা উপ‌জেলা প্রশাসন। মু‌জিববর্ষ উপল‌ক্ষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শিতে আত্মহারা উপ‌জেলার ৮টি ইউ‌নিয়‌নের ভূ‌মিহীন ও গৃহহীন ২০০টি প‌রিবার, জ‌মিসহ নতুন ঘর পে‌য়ে অ‌নে‌কেই আ‌বেগ আপ্লুত হ‌য়ে প‌রেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page