1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

  • বর্তমান সময়: রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা
চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একরাম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে গলায় সৌড় বিদ্যুতের তার পেচিয়ে মোঃ আফজাল শেখ(২৮) নামে এক যুবক আত্ম্যহত্যা করার ঘটনা ঘটেছে। ১৯জুন শনিবার সকালে ঐ যুবক তার বাড়ির একটি দোচালা ঘরের আড়ার সাথে সৌর বিদ্যুতের তার গলায় পেচিয়ে আত্মহত্য করে।আফজাল ঐ গ্রামের বাসিন্দা শেখ ছালামের ছেলে।

ঘটনার বিবরনে তার প্রতিবেশী আসলাম মন্ডল জানায় আফজাল ঢাকায় এক ডগইয়ার্ডে কাজ করত। সে দুটি বিবাবহ করেছে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ঢাকা থেকে একটি মেয়েকে বিবাহ করে বাড়ি নিয়ে আসে আফজাল।সম্প্রতি আফজালের ২য় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে সে।ঘটনার দিন সকালে আফজাল তার ভাবীর নিকট খাবার খেতে চায়। কিছুসময় পর তার ভাবী খাবার নিয়ে এসে দেখে আফজাল ঘরের ভেতর উপর হয়ে পরে আছে ও আড়ার সাথে সৌড় বিদ্যুতের তার ঝুলছে।

আত্ম্যহত্যার বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃজাকারিয়া হোসেন বলেন “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সন্ধার দিকে থানায় নিয়ে আসা হয়।ছেলেটির পরিবারের সদস্য ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় প্রাথমিকভাবে পরিক্ষা নিরিক্ষা শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে” এছাড়া এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান থানার এই কর্মকর্তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page