মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর মহিলা পরিষদের এক মানববন্ধন আজ সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরে গার্ড অফ অনার দেবার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকল্প পুরুষ কর্মকর্তা নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য সুপারিশের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, সামাজিক প্রতিরোধ কমিটির আহ্বায়ক আসমা আক্তার মুক্তা, প্রশিক্ষণ সম্পাদিকা প্রীতি কণা রাহা, অর্থ সম্পাদক মোঃ পপি বেগম প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply