1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

মহামারী করোনার ছোবলে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিনাজপুর

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
মহামারী করোনার ছোবলে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিনাজপুর
মহামারী করোনার ছোবলে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিনাজপুর

মহামারী করোনার ছোবলে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিনাজপুর

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দিনাজপুর করোনার ভয়াবহ মহামারীতে রুপ নিচ্ছে। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা সদরে ১৯০ জন সহ দিনাজপুর জেলায় ২৭৫ জন যা পূর্বের সকল রেকর্ড ছাড়িয়েছে। জেলায় ৭৪৪ জনের নমুনা পরিক্ষা করে ২৭৫ জনের শরীরে মিলেছে মহামারী এই ভাইরাস। সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

এর মধ্যে সদর উপজেলায় ১৯০ জন। মারা গেছেন সদর উপজেলার ৩ জন। জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮৪৫। এর মধ্যে ৫৭৪ জনই লকডাউন–ঘোষিত সদর উপজেলার। করোনায় মৃত ৩ জন হলেন শহরের পাহাড়পুর এলাকার আলম (৪৫), পুলহাট রূপম মোড়ের হাসনা বানু (৫৫) ও সিপাহিপাড়ার তমিজউদ্দিন আহমেদ (৮২)। করোনায় জেলায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ১৪৭।

দিনাজপুর সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্রুত গতিতে। পিছিয়ে নেই জেলার সীমান্তবর্তী উপজেলা গুলো সহ চিরিরবন্দর উপজেলা। বর্তমানে এই উপজেলায় ১৮ জন চিকিৎসাধীন এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৪ জন। জেলা সিভিল সার্জনের দেওয়া হিসাব অনুযায়ী, দিনাজপুরে করোনা রোগীদের জন্য জেলার হাসপাতালগুলোয় ২৬৬টি শয্যা আছে।

এর মধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬টি, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০টি, কাহারোল উপজেলায় ২৫টি, বিরলে ২৫টি, পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ১০টি এবং ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে মোট ১০০টি। জেলা সিভিল সার্জন বলেন, উপজেলার সব হাসপাতালেই চিকিৎসকসংকট রয়েছে। কিছুদিন আগে বিভিন্ন উপজেলা থেকে ৫০ জন চিকিৎসক এনে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু করোনা রোগী বাড়ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিষয়টি জানানো আছে। শিগগিরই ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যাবে বলে আশাবাদী তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page