সাজ্জাদ হোসেন সাজু চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদের্শাবলী (ঝঙউ)-২০১৯”অবহিত করন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ,। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (অঃ দাঃ)মোঃমাসুম রেজা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )মোঃ মোতালেব হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অঃ দাঃ)এম এম ইমাম রাজী টুলু । কর্মশালায় স্বাগতম বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তাজা আহসান,ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহউদ্দিন, ও আবুল কালাম প্রমূখ
You cannot copy content of this page
Leave a Reply