এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজার বিত্তিপাড়ার নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে সুমাইয়া আক্তার(১০) নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(১৫ জুন) সকাল ৭ ঘটিকায় নিজ বাড়ির মাটির ঘরের দেয়াল ভেঙে পরায় সময় এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার উপজেলার আলোকডিহি ইউনিয়নের বেকিপুল বাজার বিত্তিপাড়া নিবাসী ফল ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলামের কন্যা। মৃত সুমাইয়া আক্তার রাশডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

দিনাজপুর চিরিরবন্দরে মাটির ঘড়ের দেয়াল চাঁপায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু
এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাটির ঘরে বসবাস করে আসছেন সেই পরিবার। গত কয়েকদিনের বৃষ্টিতে মাটির দেয়ালের গোড় খয়ে যায়। এতে দেয়ালের গোড়া অনেক নরম হওয়ায় মঙ্গলবার সকালে সুমাইয়া বাড়ির আঙিনায় খেলার সময় বাড়ীর পুরনো দেয়ালটি তার উপরে চাঁপা পরে। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা দেখতে পেয়ে দেয়ালের নিচ থেকে সুমাইয়াকে উদ্ধার করে। উদ্ধার হওয়া পর সুমাইয়া সেখানেই মারা যায় । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার। এ ঘটনায় কোন পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়।
You cannot copy content of this page
Leave a Reply