1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

চার ঘন্টা দাড়িয়ে থেকে ভাঙা রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান

  • বর্তমান সময়: শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে
চার ঘন্টা দাড়িয়ে থেকে ভাঙা রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান
চার ঘন্টা দাড়িয়ে থেকে ভাঙা রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান

চার ঘন্টা দাড়িয়ে থেকে ভাঙা রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গাঃ গত ১০ জুন (বৃহস্পতিবার) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্যস্ততম সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক আলফাডাঙ্গা-গোপালপুর বাজার আঞ্চলিক সড়ক। গোপালপুর বাজারে ঢুকতেই রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্থে পরিনত হয়েছে। একটু বৃষ্টি নামলেই পানি জমে থাকে। পতি নিয়ত চলাচলকারী অটোরিকশা, ভেনগাড়ী,দুর্ঘটনার শিকার হয়।

মানুষের ভোগান্তি দেখে চার ঘন্টা দাড়িয়ে থেকে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার এবং ভাঙা রাস্তা মেরামত করলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ। আঞ্চলিক সড়কটি ভারী বর্ষণ হলেই বিভিন্ন স্থানে গর্তের সৃস্টি হয়। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ।

উপজেলা চেয়ারম্যান জানান, আলফাডাঙ্গার বিভিন্ন রাস্তার অবস্থা খুবই খারাপ দশা।কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।তবে তিনি আরও জানান,এই রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন। অচিরেই টেন্ডার হয়ে যাবে।
আপাতত মানুষের দুর্ভোগ কমানোর জন্য ইটের খোয়া, রাবিশ ও বালুর সমন্বয়ে এ রাস্তা সংস্কার করে দেয়া হলো।

এ বিষয়ে এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন জানান, সমাজে উপজেলা চেয়ারম্যানের মত অনেক লোক রয়েছেন। কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না।শুধু নির্বাচন আসলেই এলাকায় আনাগোনা দেখা যায়। অটোরিকশা চালক, চর নওয়া পাড়া গ্রামের নুর আলম মোল্ল্যা জানান,আলফাডাঙ্গা -গোপালপুর আঞ্চলিক সড়ক খুবই ব্যস্ততম রাস্তা। মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন আমাদের উপজেলা চেয়ারম্যান। তার এই মহান কাজের জন্য আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page