1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর বিরলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • বর্তমান সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দিনাজপুর বিরলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনাজপুর বিরলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত দূরদর্শী পরিকল্পনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে দিনাজপুর জেলার বিরল উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টিনন্দন এই মসজিদটিসহ একযোগে দেশের ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনাজপুর বিরলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিনাজপুর বিরলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বৃহস্পতিবার(১০জুন) সকাল সোয়া ১১টার দিকে গণভবন থেকে একযোগে আধুনিক ও সুসজ্জিত এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইসালিক ফাউন্ডেশনের আয়োজনে, মডেল মসজিদের কনফারেন্স রুমে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ (জাকি), দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, বিপিএম,পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের তত্যাবধায়ক প্রকৌশলী জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, সহকারী কমিশনার (ভুমি) জাবের মোঃ সোয়াইব, অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক (সাগর), সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনিসহ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অথিতিবৃন্দরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি পরিদর্শন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page