1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে

তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে
১ লক্ষ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি অবৈধ ইটভাটা ভাঙ্গাসহ মোট তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ শনিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল ও হাবিবুল্লাহ এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে রাজবাড়ী জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।( বিস্তারিত দেখতে নিচের ভিডিওতে টাচ করুন )

এসময় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসাথে নিষিদ্ধ এলাকায় স্থাপিত একটি জিগজ্যাগ ইটভাটার চিমনির সম্পূণ অংশ, কিলনের অংশবিশেষ এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। মোবাইল কোর্র্ট অভিযান সুত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে রাজবাড়ী জেলার বড় লক্ষিপুর এলাকার মোঃ ফারুক হোসেন এর মালিকানাধীন আদর্শ ব্রাদার্স এন্ড ব্রিকস এবিবি কে পঞ্চাশ হাজার টাকা জরিমান করা হয়।

এ ছাড়াও নিষিদ্ধ এলাকায় স্থাপন ও পরিচালনা করায় জিগজ্যাগ ইটভাটাটির চিমনির সম্পূণ অংশ, কিলনের অংশবিশেষ এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। অপরদিকে মেহেদী নাজিরুল ইসলাম এর মালিকানাধীন এস এন বি ব্রিকস্কে পঞ্চাশ হাজারটাকা জরিমানা করেন মোবাইল কোর্ট পরিচালোনাকারি দল। উল্লিখিত দুই টি ইটভাটায় এক লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এক টি ইটভাটা ভেঙ্গে ধ্বংস করা হয়। উল্লেখ্য মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-৭৭৮৭/২০২০ এর প্রক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ২৪ শে নভেম্বও ২০২০ খ্রিঃ তারিখে প্রদত্ত আদেশ বাস্তবায়নে রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন খলিলপুরস্থ শাইলকাঠিতে অবৈধভাবে স্থাপিত মেসার্স কে. আর. ডি ব্রিকস্ নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাটির ইটপোড়ানোর কার্যক্রম বন্ধের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদ¦য় কর্তৃক আদেশ প্রদান করা হয় ও ইটভাটার আগুন নেভানো হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নোটিশ প্রদান করা হয়। তারই প্রেক্ষিতে উক্ত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিসের একটি টীম মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করেন। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়।

বিস্তারিত দেখতে নিচের ভিডিওতে টাচ করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page