1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্বামীর ফাঁসি কার্যকর

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্বামীর ফাঁসি কার্যকর
দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্বামীর ফাঁসি কার্যকর

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্বামীর ফাঁসি কার্যকর

এনামুল মবিন (সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : উত্তরবঙ্গের দিনাজপুর জেলা কারাগারে স্ত্রী হত্যার দায়ে আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হক এর ফাঁসি দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কার্যকর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০জুন) রাজশাহী থেকে ওহিদুল ইসলাম নামে একজন জল্লাদের মাধ্যমে দিবাগত রাত ১২ টা ১ মিনিটে আব্দুল হকের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেল সুপার মোকাম্মেল হোসেন । তিনি বলেন, আব্দুল হকের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়া এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে আব্দুল হক। তিনি ২০০২ সালের ২৮ আগস্ট থেকে কারাগারে বন্দি ছিলেন। ফাঁসির আগে আব্দুল হকের পরিবারের ১৫ জন সদস্য বিকেলে তার সাথে শেষ সাক্ষাত করেন । তার ফাঁসি কার্যকর এর সময় উপস্থিত ছিলেন, রংপুর ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ (জাকী), পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, চিকিৎসকসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা কারাগারের কর্মকর্তারা ।

আব্দুল হকের মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে আব্দুল হক তার স্ত্রীকে হত্যা করেন। ৯ ফেব্রুয়ারি শাশুড়ি বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করে। ৫ বছর পরে সাক্ষ্য প্রমাণের পর ২০০৭ সালের ৩ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত আব্দুল হককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। আব্দুল হকের পরিবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করলে সেখানেও সাজা বহাল থাকে।

শেষে রাষ্ট্রপতির কাছে আব্দুল হক তার প্রাণ ভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি মামলাটির যাবতীয় কিছু বিবেচনার পর আব্দুল হকের প্রাণভিক্ষার আবেদনটি না মঞ্জুর করলে ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page