1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

চরভদ্রাসনে গাঁজা চাষী আটক

  • বর্তমান সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে গাঁজা চাষী আটক
চরভদ্রাসনে গাঁজা চাষী আটক

চরভদ্রাসনে গাঁজা চাষী আটক

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি): ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা নবীন বিশ্বাসের ডাংগী গ্রাম থেকে এক গাজা চাষীকে গত রাতে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ এ সময় তার বাড়ির আঙ্গিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয় । চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন চরভদ্রসন থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে তার বিচক্ষণ নেতৃত্বে এক গাজা চাষি কে গ্রেফতার করা হয়েছে । চরভদ্রসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন ,এস আই আওলাদ হোসেন ও এ এস আই হাওলাদার ওমর রাসেল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন ।

 

নবীন বিশ্বাসের ডাঙ্গী গ্রামের খালেক মোল্লার ছেলে শাহিন মল্লা ৪৬ এর বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজার গাছ সহ গতরাত আনুমানিক ১২-৩০ মিনিটে তাকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । চরভদ্রসন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া হোসেন জানান চরভদ্রাসন থেকে মাদক সন্ত্রাস নির্মূলে তার প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ গাজা চাষি কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page