1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে
দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

দিনাজপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব(অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।এই টুর্নামেন্টে ১৩টি উপজেলা ও সদর পৌরসভা মিলে ১৪টি বালক এবং ১৪টি বালিকা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

আজ মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনাজপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার), এবং জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

প্রথম উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পার্বতীপুর উপজেলা বনাম হাকিমপুর উপজেলার বালিকা দল।
এরপর দ্বিতীয় খেলায় অংশ নেন পার্বতীপুর উপজেলা বনাম হাকিমপুর উপজেলার বালক দল। খেলার পূর্বে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ ২ দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম নবী দুলাল, ম্যাচ কমিশনার আব্দুস সাত্তারসহ অন্যান্য খেলায়াড়বৃন্দ। দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম জানায়, দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে ১৩টি বালক ১৩ বালিকা দল এবং সদর পৌরসভা থেকে ১টি বালক ও ১টি বালিকা দল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page