1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ইভেন্টে বোয়ালমারী উপজেলা দল এবং বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ইভেন্টে বোয়ালমারী উপজেলা দল এবং বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ইভেন্টে বোয়ালমারী উপজেলা দল এবং বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু ইভেন্টে বোয়ালমারী উপজেলা দল এবং বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব ১৭ এর ফাইনালে বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা এবং বঙ্গবন্ধু ইভেন্টে বোয়ালমারী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত দিনের প্রথম ফাইনাল ম্যাচে বঙ্গমাতা ইভেন্টে ফরিদপুর সদর উপজেলা ৫/০ গোলে সদরপুর উপজেলা দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে বিথী ও শ্রাবন্তী দুটি করে এবং উমি একটি গোল করেন। অন্যদিকে ছেলেদের বঙ্গবন্ধু ফুটবল ইভেন্টে বোয়ালমারী উপজেলা দল ফরিদপুর পৌরসভা দলকে ১/০ গোলে পরাজিত করে বিজয়ী দলের পক্ষে তনময় জ সূচক এবং একমাত্র গোলটি করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আমিনুর রহমান ফরিদ। টুর্ণামেন্টে বঙ্গ মাতা ইভেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সদরপুরের পুষ্প খাতুন, সেরা গোলদাতা বিথি বিশ্বাস,ও ম্যান অব দ্যা ম্যাচ প্রাপ্তি বিশ্বাস। অন্যদিকে বঙ্গবন্ধু ইভেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তন্ময় সর্কার, সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ হৃদয়, এবং সেরা গোলরক্ষক নির্বাচীত হন মোঃ হৃদয় শেখ।(উভয় বিভাগে চ্যাম্পিয়ন দলের ছবি)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page