1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সদরপুরে সন্তানদের হাতে নির্যাতিতা বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরছে পথে পথে

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে
সদরপুরে সন্তানদের হাতে নির্যাতিতা বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরছে পথে পথে
সদরপুরে সন্তানদের হাতে নির্যাতিতা বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরছে পথে পথে

সদরপুরে সন্তানদের হাতে নির্যাতিতা বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরছে পথে পথে

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) ফরিদপুর, সদরপুরের মনিকোঠা বাজারের ১ কি,মি উত্তরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মায়ের সন্ধান পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে গত প্রায় একবছর আগে সদরপুরের তালতলা নামক স্থানে বস্তাবন্দি অবস্থায় মৃত্যুপ্রায় এই বৃদ্ধা মহিলাকে পাওয়া যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। আরও জানা যায় প্রথম দিকে বৃদ্ধা মহিলা খুব সামান্য কথা বলতেন কিন্ত তাঁর কথার অর্থ বোঝার উপায় ছিলোনা। কেউ কেউ দাবি করেন নিজের সন্তানদের দ্বারা তিনি পরিত্যক্তা হয়ে ক্ষোভে অভিমানে এক সময় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

এই মুহূর্তে বৃদ্ধা মহিলার শারীরিক পরিস্থিতিও বেশ নাজুক। হাটাচলা করার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছেন। খাওয়া-দাওয়া চলে অন্যের উচ্ছিষ্ট খাবার দিয়ে। খাবার সামান্য হলেও চলে কিন্ত অধিক পরিমাণে তাকে ধূমপান করতে দেখা যায়। শারীরিক অসুস্থতার কারনে গড়াগড়ি দিয়েই তাঁর পথ চলতে হয়। এই বৃদ্ধা সদরপুর – চরভদ্রাসনের মহা-সড়কের বিভিন্ন স্থানে ১ বছরেরও বেশি সময় ধরে অবস্থান করলেও আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি কিংবা মানবাধিকারকর্মীদের নজরে আসেননি। ধারনা করা হয় বরিশালের কোন একজায়গায় এ বৃদ্ধার বাড়ি হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page