1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
দিনাজপুর সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌
দিনাজপুর সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌

দিনাজপুর সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌

এনামুল মবিন (সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলা সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী‌ খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবার জন্য সরকার যথেষ্ট সচেতন। প্রতিমন্ত্রী দিনাজপুর বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে, সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের এসব কথা বলেন। মহামারী করোনাভাইরাস আক্রান্ত এবং শনাক্তের হার বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে অসচেতনতা। দেশের সবাই সচেতনত হতে পারলে করোনা থেকে আমরা সব রক্ষা পেতে পারি। দেশের দায়িত্বশীল মানুষরা অনেকেই সচেতনতার আইনটা মানছেন না বা মানতে চাইছেন না ‌‌। দেশের জনগণতো আমাদের কে দেখে। দায়িত্বশীল পদে যারা আছেন তাদের সচেতনতার বিষয়ে দায়িত্বশীল হতে হবে। জনগণ যাদেরকে অনুসরণ করে, কথা শুনে, তাদেরকে স্বাস্থ্যবিধি বেশি করে মেনে চলতে হবে। যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে সাধারণ জনগণও স্বাস্থ্যবিধি মেনে চলবে। নিজে না মানলে জনগণকে মানানো যাবে না।

দিনাজপুর সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌

দিনাজপুর সার্কিট হাউজে সংক্ষিপ্ত আলোচনায় সরকার স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌

প্রতিমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ‌‌‌। এটা বাধ্যতামূলক, করোনা নির্মূল না হওয়া পর্যন্ত । স্বাস্থ্যবিধি না মানলে নিজেরাও ঝুঁকির মধ্যে পরবো, অন্যরাও ঝুঁকির মধ্যে পরবে। টিকা কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চীন-রাশিয়াসহ অন্যান্য সব দেশের সঙ্গে কথা-বার্তা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকাই সরকার দেশের জনগণের জন্য আনবে।

সংক্ষিপ্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক – মোঃ খালেদ মোহাম্মদ জাকী , পুলিশ সুপার – মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম,বার , দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান – মোঃ আজিজুল ইমাম চৌধুরী , দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল , দিনাজপুর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চিরিরবন্দর উপজেলার চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কুদ্দুস, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিক। এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী‌ খালিদ মাহমুদ চৌধুরী পুরো স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page