1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

বাইপাস সড়ক না করেই কোটি টাকার সেতু নির্মাণ!

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮৪ বার পড়া হয়েছে
বাইপাস সড়ক না করেই কোটি টাকার সেতু নির্মাণ!
বাইপাস সড়ক না করেই কোটি টাকার সেতু নির্মাণ!

বাইপাস সড়ক না করেই কোটি টাকার সেতু নির্মাণ!

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া কুচিয়াগ্রাম সড়কে ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে গত ৬মাস আগে। কিন্তু ভাল ভাবে করা হয়নি সংযোগ সড়ক। ফলে একটু বৃষ্টি নামলেই এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।ব্রীজের পাশদিয়ে কোন রকম কাজ করে রেখে দিয়েছে নির্মানকারী প্রতিষ্ঠান।একটু বৃষ্টি নামলেই প্রচুর পরিমাণ কাদা জমে থাকে।এ রাস্তা দিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদরে কমপক্ষে ৫০টি গ্রামের লোকজন যাতায়াত করে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ অবস্থায় বাইপাস সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।এ রাস্তায় রয়েছে ১টি প্রাথমিক বিদ্যালয়,১টি হাইস্কুল এবং ১টি মহিলা কলেজ। অথচ প্রশাসনের এ দিকে কোন খেয়াল নেই।

 

ব্রিজটি নির্মাণ করার আগে রাস্তা নির্মান করা হলে আলফাডাঙ্গা উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হতো। নির্মানাধীন ব্রীজ থেকে আলফাডাঙ্গা পৌরসভার দূরত্ব ১ কিলোমিটার। অথচ একটু বৃষ্টি নামলেই ৬ কিলো রাস্তা ঘুরে আলফাডাঙ্গা উপজেলা সদরে আসতে হয়।

 

সর্ব-সাধারনদের কথা চিন্তা করেই ভাঙা ব্রীজটাকে বড় এবং ভালো করার উদ্যোগটি জনগনের স্বার্থেই নিয়েছিলেন সরকার।কিন্তু সেই ব্রিজটির নির্মাণের কাজ শুরু হলেও ভালো করে বাইপাস সড়ক নির্মান না হওয়ার কারনে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়রাদের। ফরিদপুরের সেতু নির্মাণ ঠিকাদার সিদ্দিক কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ও পাওয়া যায় নাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page