1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

চরভদ্রাসনে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

  • বর্তমান সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
চরভদ্রাসনে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

চরভদ্রাসনে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সাজ্জাদ হোসেন সাজু, ( চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে বজ্রপাতে সিয়াম প্রামানিক (১৪) নামে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সিয়াম প্রামানিক সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী শামসু প্রামানিকের ছেলে। সিয়ামের বড় ভাই আকাশ (১৬) জানায়, বাড়ির পেছনে ঘাস কাটতে ছিল তারা দুই ভাই। আকাশ সিয়ামকে মাঠে রেখে বাড়িতে আসার কিছুক্ষণ পর বজ্রপাতের ঘটনা ঘটে।

এ সময় সিয়ামের পরিবারের লোকজন এগিয়ে আসলে সিয়ামকে মাঠে পড়ে থাকতে দেখে। পরে তাকে ৪টা ৩০ মিনিটের দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ননীগোপাল হালদার তাকে মৃত্যু ঘোষণা করেন। সিয়ামের মা আছিয়া খাতুন একজন গৃহিনী। চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সিয়াম ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিল। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page