1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

রাজবাড়ী শহরে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে
রাজবাড়ী শহরে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা আদায়
রাজবাড়ী শহরে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা আদায়

রাজবাড়ী শহরে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার : রবিবার ০৬ জুন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব সূর্য্য কুমার প্রামাণিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে নিন্ম লিখিত দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:

ক) আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার, পাবলিক হেলথ মোড়, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।
খ) আস্থা মা ও শিশু হাসপাতাল, পাবলিক হেলথ মোড়, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।

উল্লিখিত দুইটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page