মানিক কুমার দাস : ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের তিনটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে চতুর্থ সেমি ফাইনাল খেলাটি আপাতত বন্ধ আছে। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর পৌরসভা দল।
আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে বোয়ালমারী উপজেলা টাইব্রেকারে তিন শূন্য গোলে সালথা উপজেলা কে পরাস্ত করে ফাইনালে উঠে। অন্যদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সদরপুর উপজেলা দল তিন শূন্য গোলে মধুখালী উপজেলা কে পরাস্ত করে ফাইনালে উঠে। এরপর বিকেলে অনুষ্ঠিত ম্যাচে বঙ্গবন্ধু টুর্ণামেন্টে মোকাবেলা করে ফরিদপুর সদর উপজেলা ও পৌরসভা দল। এই ম্যাচে ফরিদপুর পৌরসভা ৩/১ গোলে ফরিদপুর সদর উপজেলা কে পরাস্ত করে ফাইনালে উঠেছে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ছেলেদের ফুটবলের ফাইনালে ফরিদপুর পৌরসভা ও বোয়ালমারী। মেয়েদের ফুটবলে সদরপুর উপজেলা
এ সংবাদ লেখা পর্যন্ত প্রচন্ড বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। এর ফলে রিজাভ ডে তে আগামীকাল খেলাটি অনুষ্ঠিত হবার কথা আছে। এদিন মাঠে খেলা উপভোগ করেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও এক নং প্যানেল মেয়র মোঃ মনিরুল ইসলাম মনির, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হক,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন তনু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব কুমার সাহা ,১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন মন্ডল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস খান। ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম। জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতানরাজা , জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন সহ বিভিন্ন দলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply