1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • বর্তমান সময়: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৪ বার পড়া হয়েছে
মানিক দাস : বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার সকালে আওয়ামী লীগ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ও কেক কাটা। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।
এক সংক্ষিপ্ত বক্তব্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে আলোচনা করেন। এবং বিভিন্ন লড়াই-সংগ্রামে ছাত্রলীগের অতীত ও ঐতিহ্য গর্বের সাথে স্মরণ করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন নুর মোহাম্মদ বাবুল, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা  আইডি মাসুদ, সাবেক ছাত্রনেতা রাজিব খান, মনিরুজ্জামান মনির, আলী আজগর মানিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাওফিক হোসেন পুচচি। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page