1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর খানসামা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
দিনাজপুর খানসামা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিনাজপুর খানসামা উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুর খানসামা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী (এমপি) । আজ শনিবার (৫ জুন) সকাল ১১টার দিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দিনাজপুর জেলার খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ই পি আই টিকাদান কেন্দ্র,কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নির্দিষ্ট দিনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রং এর ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রং এর ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ,সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডাঃ নারায়ন চন্দ্র রায় জয়, ডাঃ শতাব্দী সাহা তিথি, ডাঃ মোঃ ফয়সাল, ডাঃ নুর ফারিহা আইরিন, ডাঃ তানজিনা লানার জুমান্না খান তন্বী,এমটিপিআই অশোক রায় বিভিন্ন মিডিয়া সংবাদিক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page