1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে ‘ইউএনও ‘কে বিদায় সম্বর্ধনা দিলেন পাইলট স্কুল

  • বর্তমান সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩০৬ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে 'ইউএনও 'কে বিদায় সম্বর্ধনা দিলেন পাইলট স্কুল
চরভদ্রাসনে 'ইউএনও 'কে বিদায় সম্বর্ধনা দিলেন পাইলট স্কুল

চরভদ্রাসনে ‘ইউএনও ‘কে বিদায় সম্বর্ধনা দিলেন পাইলট স্কুল

সাজ্জাদ হোসেন সাজু, (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহি অফিসার জেসমিন সুলতানা কে, বুধবার দুপুর ১২ টায় বিদায় সম্বর্ধনা দিয়েছেন পাইলট উচ্চ বিদ্যালয়, উক্ত বিদ্যালয়ের শিক্ষক কক্ষে এই সম্বর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়,।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহি অফিসার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জেসমিন সুলতানা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,মোঃ রফিকুল ইসলাম । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদায়ী বক্তব্য দেন , বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান সিকদার, ও মোঃ নজরুল ইসলাম প্রমূখ,

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমি দায়িত্ব থাকাকালীন অবস্থায়, অত্র বিদ্যালয় সহ, শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শক্ত হাতে রক্ষা করার চেষ্টা করেছি, শুধু সময়ের স্বল্পতার কারণে, বিদ্যালয় মাঠ টি সৌন্দর্য্য বর্ধক কিছু কাজ করা সম্ভব হয় নাই।পরবর্তী ইউ এনও এসে বিদ্যালয়ের বাকি কাজগুলো সম্পন্ন করবেন, বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, /

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page