1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় জেলা যুবলীগের আহবায়ক এর এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ

  • বর্তমান সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় জেলা যুবলীগের আহবায়ক এর এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় জেলা যুবলীগের আহবায়ক এর এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ

আলফাডাঙ্গায় জেলা যুবলীগের আহবায়ক এর এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ

আজিজুর রহমান দুলালঃ ৩ জুন (বৃহস্পতিবার) ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু বিকাল ৪টায় যুবলীগের কর্মী সভা শেষ করে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান জাহিদ এর উপজেলা অফিস রুমে,ফরিদপুর ১আসনের মাননীয় সংসদ সদস্য, মনজুর হোসেন বুলবুল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন যুগ্ম আহ্বায়ক জনি আলম জনিসহ যুবলীগের সকল নেতৃবৃন্দ।

এমপি যুবলীগের জেলা আহবায়ক কে বলেন, আগামীতে আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের কমিটিতে সৎ এবং যোগ্য প্রার্থীরা স্থান পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া একান্ত প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page