1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর, চরভদ্রাসন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

  • বর্তমান সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭৩ বার পড়া হয়েছে
ফরিদপুর, চরভদ্রাসন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
ফরিদপুর, চরভদ্রাসন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ফরিদপুর, চরভদ্রাসন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : চরভদ্রাসন উপজেলায় আজ মঙ্গলবার(তাং-০১-০৬-২০২১ইং) বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলায় যে দুইটি দল অংশ নেয় তারা হল চরভদ্রাসন ইউনিয়ন একাদশ দল ও গাজীরটেক ইউনিয়ন একাদশ দল,চরভদ্রাসন ইউনিয়ন একাদশ, গাজীরটেক ইউনিয়ন একাদশ দলকে ৪-১ গোলে হারিয়ে জয়ী হন। চরভদ্রাসন ইউনিয়ন একাদশ থেকে গোল করেন,মোরসালিন ০২,মিরাজ ০১, ওমর ০১এবং গাজীরটেক ইউনিয়ন একাদশ থেকে গোল করেন ১০নং খেলোয়ার।

এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তাজা আহসান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও মোঃ ইয়াকুব আলী প্রমূখ।

ফাইনাল খেলায় রেফরিংয়ের দায়িত্ব পালন করেন, ক্রীড়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এছাড়া মোঃ কামরুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম খেলায় অতিরিক্ত রেফরিংয়ের দায়িত্ব পালন করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page