1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সোমবার বিকাল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২১ খ্রি. এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উদ্বোধনী খেলায় মোট চারটি দল অংশ নেয়। প্রথম খেলায় চরভদ্রাসন ইউনিয়ন একাদশ দল চরঝাউকান্দা ইউনিয়ন একাদশকে ৫-০ গোলে হারিয়ে জয়ী হয়।

দ্বিতীয় খেলায় উপজেলার গাজীরটেক ইউনিয়ন একাদশ চরহরিরামপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ী হন। আগামী ১ জুন বিজয়ী দুই দলের মধ্যে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুডিষ্ঠত হবে বলে জানা যায়। এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন বিশেষ অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ মোর্তাজা আহসান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী ও ফরহাদ হোসেন মৃধা প্রমূখ। উদ্বোধনী খেলা দু’টির রেফরিংয়ের দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এছাড়া মোঃ কামরুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম খেলায় অতিরিক্ত রেফরিংয়ের দায়িত্ব পালন করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page