1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা

রবিউল হাসান রাজিবঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করার পর ১ম বর্ধিত সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ১লা জুন ২০২১ মঙ্গলবার সকাল ১০.৩০ টায় ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত এ বর্ধিত সভা পৌর শহরের চরকমলাপুরে অবস্থিত সেরিন গার্ডেন রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে যুবলীগের এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মুনির মোঃ শহীদুল হক রাসেল, অর্থ সম্পাদক ও ফরিদপুরের ভাংগা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্পব মোস্তাফিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ জামান সজীব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুবত্র পাল। এ বর্ধিত সভার অনুষ্ঠানে জেলার সকল উপজেলার যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদ্বয় উপস্থিত ছিলেন।

সভায় যুবলীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও যুগ্ন আহ্বায়ক খান মোঃ শাহ্ সুলতান রাহাত। এ অনুষ্ঠানে প্রায় পাঁচ ছয়শত যুবলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page