1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • বর্তমান সময়: সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা (অনুর্ধ্ব-১৭)গোল্ড কাপ  ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণ করেন ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা।
সোমবার (৩১মে) বিকাল ৪টার সময় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বুড়াইচ ইউনিয়ন ফুটবল  একাদশ এবং আলফাডাঙ্গা পৌরসভা শক্তিশালী একাদশ। এ খেলায় আলফাডাঙ্গা পৌরসভা শক্তিশালী একাদশ বুড়াইচ ইউনিয়ন ফুটবল  একাদশকে ৫ শুন্য গোলে পরাজিত করে জয়লাভ করে।  খেলা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা ভাস্যকারে ছিলেন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।এ খেলায় প্রধান অতিথি  হিসাবে  উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টুর্নমেন্টের খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ মোঃমনিরুল হক শিকদার, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন , আলফাডাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page