1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

  • বর্তমান সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত
ফরিদপুরে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

ফরিদপুরে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

মানিক দাস : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে সভা ও দোয়া মাহফিল আজ রবিবার বিকেলে শহরের হাই স্কুল মার্কেটে তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাজীব হোসেন রাজীব এর সভাপতিত্বে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ঈসা, কেন্দ্রীয় যুবদলের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মাহাবুবুল হাসান ভুঁইয়া পিংকু, শহর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক, এ সময় যুবদল ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া আগামী দিনের লড়াই-সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page