1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় খেজুর কুড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার প্রতিবন্ধী কিশোরী

  • বর্তমান সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় খেজুর কুড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার প্রতিবন্ধী কিশোরী
আলফাডাঙ্গায় খেজুর কুড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার প্রতিবন্ধী কিশোরী

আলফাডাঙ্গায় খেজুর কুড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার প্রতিবন্ধী কিশোরী

আজিজুর রহমান দুলালঃ গত ২৬ মে (বুধবার) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে খেজুর কুড়াতে  গেলে ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ চেষ্টার শেকার হয়। প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে শুক্রবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ১১ ধারা মামলা করেছেন আলফাডাঙ্গা থানায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে ওই প্রতিবন্ধীর মা মেয়েকে নিয়ে একই গ্রাম গোপালপুর দেবরের বাড়িতে বেড়াতে যায়। ২৬ মে সকালের দিকে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির উত্তর পাশে আলতাফ মেম্বারের পাট ক্ষেতের পাশে থাকা খেজুর গাছ তলায় খেজুর কুড়াতে যায়। ঐ গ্রামের ওদুদ খানের ছেলে মাহাবুব খান (২২) ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।ধস্তাধস্তির এক পর্যায়ে মাহাবুব খান কিশোরীকে রেখে পালিয়ে যায়।প্রতিবন্ধী কিশোরী বাড়িতে আসতে দেরি হওয়ায় প্রতিবন্ধী মেয়েটি মা এবং বাড়ির লোকজন তাকে খুজতে থাকে।  মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে।একপর্যায়ে প্রতিবন্ধীর মা মাহাবুব খানকে পাটক্ষেত থেকে আসতে দেখে সন্দেহ করে।প্রতিবন্ধী কিশোরী আকারইঙ্গিতে সকলে সব কিছু বুঝতে পারে।প্রতিবন্ধী কিশোরী মা সব কিছু বুঝতে পেরে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন,প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টার ঘটনায় মাহাবুবকে আসামি করে মামলা হয়েছে। আসামি মাহাবুল খানকে গ্রেপ্তারের চেষ্টা করছি।আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page