1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

  • বর্তমান সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩৭৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল উদ্বোধন
ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

এনামুল হক,ময়মনসিংহ:- করোনাকালীন সময়ে জনগণের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে ময়মনসিংহের ত্রিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯ মে) সকাল ১১টায় সরকারি নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানি।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, অফিসার ইনচার্জ মাইন উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এএনএম শোভা মিয়া আকন্দ ও আশরাফুল ইসলাম মন্ডল,সম্মানিত সদস্য ইকবাল হোসেন,নয়ন তালুকদার,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,পাশে দাঁড়াও এর জহির সরকার,বঙ্গবন্ধু ফাউন্ডেশন আহবায়ক নাজমুল হাসান জীবন,ছাত্রলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় কাঁঠাল ইউনিয়ন ২-০ গোলে সাখুয়া ইউনিয়নকে পরাজিত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page