1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

বিপুল পরিমান ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি : বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। ০২/০১/২০২১ইং তারিখ রাজবাড়ী জেলার পাংশা থানাধীন শিহড় গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার সন্জয় কুমার সরকার জানান, একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ জাহিদ হাসান (৩৩), পিতা- আবেদ আলী, সাং- দর্শনা কলেজ পাড়া,০২। মোঃ ওমর ফারুক (২৭), পিতা-মৃত ছানোয়ার হোসেন, সাং-ঝাঝাডাঙ্গা, ০৩। মোছাঃ মুসলিমা আক্তার (২৩), স্বামী- মোঃ জাহিদ হাসান, সাং-দর্শনা কলেজ পাড়া, সর্ব থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা, ০৪। মোঃ বাপ্পী আলী (২৯), পিতা- রেজাউল করিম, সাং- দক্ষিণপাড়া বোয়ালদহ, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া, ০৫। সৈয়দ আরাফাত আলী (৩৫), পিতা-সৈয়দ লিয়াকত আলী, সাং-সাতানী, থানা- সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা’দেরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২১৯ (দুইশত ঊনিশ) বোতল ফেন্সিডিল, ০২টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সীমকার্ড সহ ০৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় The Special Powers Act আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page