1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদান পেলেন সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদান পেলেন সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা
সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদান পেলেন সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা

সাংবাদিক কল্যান ট্রাস্টের অনুদান পেলেন সাংবাদিক মুশফিকুর রহমান ঝান্ডা

মানিক দাস, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে চিকিৎসা সহায়তা অনুদান পেলেন ফরিদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদপুর বাণী পত্রিকার সম্পাদক ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মুশফিকুর রহমান ঝান্ডা। তিনি বিগত ৩/৪ বছর পূর্বে হার্টে রিং সংযোজন সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভূগছেন এবং চিকিৎসারত আছেন। ঐ সময় তার চিকিৎসার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রাপ্তির জন্য আবেদন করেন।

উক্ত আবেদনের প্রেক্ষিতে তাকে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ২৭ মে ২০২১ইং এ অর্থের চেক তার হাতে তুলে দেন জেলা কল্যাণ ট্রাস্টের সভাপতি ফরিদপুর প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজ শিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান, দেবেশ চন্দ্র দাস জেপি জেএম শাখা, অফিস সহকারী আলমগীর হোসেন প্রমূখ। মুশফিকুর রহমান বলেন বর্তমান সরকারের এ উদ্যোগ একটি বড় সাফল্য।

চিকিৎসার জন্য এ অর্থ পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন। চিকিৎসা সহায়তা তার অর্থ পেয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন সহ তাঁর দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি কল্যাণ ট্রাস্টের সদস্য, নেতৃবৃন্দ, কর্মকর্তা ও পিআইবি’র কর্মকর্তাদের আন্তারিক ধন্যবাদ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page