ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার মধুখালী থানা হতে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প । জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ২৩/০৫/২০২১ইং তারিখ দুপুরে অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী থানাধীন ছোন্দহ গ্রামস্থ ছোন্দহ বটতলা বাইতুল আমান জামে মসজিদ এর পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন শেখ (৩১), পিতা- মোঃ ময়েনউদ্দিন শেখ, সাং-ছোন্দহ, থানা- মধুখালী, জেলা-ফরিদপুরকে আটক করে। আটকৃত আসামীর হেফাজতে থাকা ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page
Leave a Reply