1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

দেশের উত্তরবঙ্গের দিনাজপুরে বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

দেশের উত্তরবঙ্গের দিনাজপুরে বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলাটি লিচুর জন্যে দেশব্যাপী পরিচিত । দিনাজপুর জেলার ১৩ উপজেলাতেই লিচুর চাষ হয়। লিচুর সিজনে প্রতিটি লিচুর গাছে শোভা পায় থোকায় থোকায় লিচু। এখন সারা দেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর আলাদা। দিনাজপুরের লিচুর মধ্যে চায়না থ্রি, বেদেনা, বোম্বাই ও মাদ্রাজি, কাঁঠালী উল্লেখয্যেগ্য।

 

এ বছর লিচুর উতপাদন একটু কম হলেও আজ দিনাজপুরে উদ্বোধন অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম লিচুর বাজার । আজ শনিবার(২২ মে) সকাল ১১টার দিকে দিনাজপুর শহরের গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে দেশের উত্তরবঙ্গের দিনাজপুরের বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ (জাকী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের উত্তরবঙ্গের দিনাজপুরের বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন করেন।

দেশের উত্তরবঙ্গের দিনাজপুরে বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন অনুষ্ঠিত

দেশের উত্তরবঙ্গের দিনাজপুরে বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন অনুষ্ঠিত

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রদীপ কুমার (গুহ), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী। এছাড়াও ফল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক রাজিউর রহমান (বিপ্লব) বিভিন্ন মিডিয়া সংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আরো অনেকে ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ(জাকী) বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিনাজপুরের এই লিচু সারাদেশে বিপণের জন্য লিচুর বাজারের উদ্বোধন করা হলো। জনস্বাস্থ্যবিধি মেনে কৃষক ও ব্যবসায়ীরা যেন দিনাজপুরের লিচু পৌঁছে দিতে পারে দেশের প্রতিটি প্রান্তে । আমরা এই লক্ষ্যই কাজ করছি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page