1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুরে তিন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুরে তিন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুরে তিন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুরে তিন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি :প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম এর মুক্তির দাবি এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরে তিনটি সংগঠন । সংগঠনগুলো হচ্ছে ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থা, ফরিদপুর জেলা কমিটি ফরিদপুর সাংবাদিক জোট, ও আইন ও মানবাধিকার ফাউন্ডেশন আজ সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, আইন ও মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি এডভোকেট মিরাজ শরীফ, দৈনিক নাগরিক দাবির সম্পাদক হায়দার খান, দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা ও ভয়েজ অফ এশিয়ার জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসেন, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি এসএম আকাশ, প্রমূখ ,

 

সভায় বক্তারা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে দেশে ব্যাপক ভাবে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারা বলেন যে ৬ জন কর্মকর্তা এর সাথে জড়িত আছেন তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হোক। একই সাথে সাংবাদিক রোজিনা ইসলাম কে মুক্তি দেয়া হোক। তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলাম কে মুক্তি দেয়া না হলে আরো ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।

 

তারা একই সাথে ফিলিস্তিনের উপর ইজরায়েলের সেনাবাহিনী কর্তৃক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এসময় নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page