1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় আলোচনা সভা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় আলোচনা সভা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় আলোচনা সভা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় আলোচনা সভা

আজিজুর রহমান দুলালঃ সোমবার (১৭ মে) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ব জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যেগে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে যুবলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম জনি, যুবলীগের সদস্য নাজমুল আলম,সাজ্জাদ হোসেন পিকুল, রবিউল ইসলাম, রিপনসহ সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক প্রমুখ। হাসমত হোসেন তালুকদার তপন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকার কারণে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

 

পৃথিবীর বিভিন্ন দেশে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে আজকের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলার জনগণের অকুণ্ঠ সমর্থন ও অসীম আস্থার কারণে তিনি বার বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিস্ময়কর অবদান রেখে চলছেন।’ আলোচনা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page