1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদের বস্ত্র সামগ্রী বিতরণ করলেন এম পি মনজুর হোসেন

  • বর্তমান সময়: বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদের বস্ত্র সামগ্রী বিতরণ করলেন এম পি মনজুর হোসেন
ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদের বস্ত্র সামগ্রী বিতরণ করলেন এম পি মনজুর হোসেন

ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদের বস্ত্র সামগ্রী বিতরণ করলেন এম পি মনজুর হোসেন

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হলরুমে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, থ্রীপিস বিতরণ করেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য জনাব মনজুর হোসেন বুলবুল এমপি। ১২ মে (বুধবার) বিকাল ৫টায় আলফাডাঙ্গা উপজেলার হলরুমে এ শাড়ি,থ্রীপিস বিরতণ করেন। এসময় স্বাস্থ্য বিধি মেনে ২০০ পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে মোট ১০ হাজার শাড়ি কাপড় বিতরণ করা হবে বলে জানিয়েছেন এমপি মনজুর হোসেন বুলবুল।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিণী সেলিনা বেগম ডেইজি,আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ,সদর ইউপির চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, টগবগবন্দ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলমগীর হোসেন,নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিভিন্ন এলাকার কিছু লোককে জিজ্ঞেস করলে তারা বলেন,এই নতুন কাপড় পড়ে আমরা ঈদ আনন্দ উৎসব করতে পারব। গরিব মানুষ পেটে খাবার নাই, তাই ঈদের জন্য আলাদা করে কাপড় কিনব কিভাবে। এই ঈদে এমপি মহোদয়ের দেয়া কাপড় পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। এসময় এমপি মহোদয় বলেন, “আপনাদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে।

দ্বিতীয় ঢেউ আঘাত হানার পরে দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তায় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি।” তিনি আরো বলেন, বর্তমান করোনা ভাইরাস মহামারী থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে সচেতন থাকতে হবে। সকল স্বাস্থ্যবিধি মেনে, সরকার দেওয়া ঘোষিত নির্দেশনা অনুযায়ী চলতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page