1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় অ‌লিয়ার হত্যা কান্ডকে কেন্দ্র করে লুটপা‌টের অ‌ভি‌যোগ

  • বর্তমান সময়: সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে
সালথায় অ‌লিয়ার হত্যা কান্ডকে কেন্দ্র করে লুটপা‌টের অ‌ভি‌যোগ
সালথায় অ‌লিয়ার হত্যা কান্ডকে কেন্দ্র করে লুটপা‌টের অ‌ভি‌যোগ

সালথায় অ‌লিয়ার হত্যা কান্ডকে কেন্দ্র করে লুটপা‌টের অ‌ভি‌যোগ

সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি উজিরপুর গ্রামে গত মা‌সের ২০ এপ্রিল রাত আনুমানিক ৯ টার মৃত আদম শেখের ছেলে মো. ওলিয়ার শেখ (৫০) নিহত হয়। ওলিয়ার শেখ পেশায় কৃষক এবং তার চার মেয়ে দুই ছেলে রয়েছে। অ‌লিয়ার শে‌খের মেয়ের বিয়ে নি‌য়ে পূর্ব শত্রুতা ও পথ দেওয়া নি‌য়ে বি‌রো‌ধের জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যা কান্ডকে কেন্দ্র করে হত্যা মামলার প্রধান আসামি ইসহাক শেখ (৭০) এর সাধুহাটি গ্রামের বড় মেয়ের স্বামী ইউসুফ শেখ (৪৮) এর বাড়ি থেকে গরু লুটের ঘটনা ঘটেছে বলে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

 

হত্যা মামলার প্রধান আসামি ইসহাক শেখের বড় মেয়ে তাছলিমা বেগম (৪০) বলেন, রবিবার ৯ মে রাত আনুমানিক ৯টার সময় বাড়িতে আমি আর আমার মেয়ে আছিয়া থাকি। অ‌লিয়ার হত্যাকান্ড ঘটার পর বাড়িতে কেউ না থাকার এই সুযোগে আমার বাড়ি হতে একটি পক্ষ একটি গাভি গরু, একটি বকনা গরু ও একটি ষাড় গরু সহ মোট তিনটি গরু লুট করে নি‌য়ে যায় এবং আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে জিম্মি করে রাখে। আমার মেয়ে আছিয়া (১২) এর সাথে খারাপ আচারণ করেন। আমাদের ঘরের ভিতরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে রেখে আসে লুটতারাজ কারীরা।

 

যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী লুটতারাজের ঘটনা সর্ম্পকে বলেন, লুটতারাজের ঘটনা আমি শুনেছি। যাদের বাড়িতে গরু লুটের ঘটনা ঘটেছে তারা গরীব মানুষ। সালথা থানার অফিসার ইনর্চাজ মো. আসিকুজ্জামান বলেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান খায়ের মুন্সি আমাকে গরু লুটের ঘটনা সম্পর্কে ফোন দিয়ে জানিয়েছেন। এই বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page