1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

“ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার”

  • বর্তমান সময়: সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে

“ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার”

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনার অতিসংক্রমণ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক মানুষকে এক জায়গায় জড়ো না করে ফরিদপুর জেলা প্রশাসন ফরিদপুর সদর উপজেলা ও পৌরসভার ০৪ হাজার মানুষের মাঝে তাদের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন। জেলা প্রশাসনের ব্যতিক্রমী এ কাজে এগিয়ে এসেছেন পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ,এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তাগণ।

"ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার"

“ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার”

বর্ধিত পৌরসভার মোট ২৭ টি ওয়ার্ড থেকে সর্বাধিক দুস্থ ও অসহায় বিইভন্ন শ্যেণি পেশার ২ হাজার ৮০০ জন এবং সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ২০০ জন সহ মোট ০৪ হাজার জনের মাঝে এই ঈদ উপহার “মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত মানবিক সহায়তা কার্ড” এর মাধ্যমে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সরাসরি তত্ত্বাবধানে উপকারভোগীদের নিকট পৌঁছে দেয়া হয়েছে। ঈদ উপহার এর প্রতিটি বস্তায় রয়েছে চাল ১০ কেজি, আলু ৫ কেজি, চিনি ০১ কেজি, সেমাই আধা কেজি, ডাল ০১ কেজি, দুধ ১ লিটার। জেলা সদরের অনুরূপ এই কার্যক্রম জেলা প্রশাসক জনাব অতুল সরকারের নির্দেশক্রমে ফরিদপুরের অন্যান্য সকল উপজেলাতেও গ্রহণ করা হয়েছে।

"ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার"

“ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার”

এছাড়াও মাসব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতিদিন দুস্থদের মাঝে ইফতার বিতরণ, নির্বাচিত দুস্থ ও হতদরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৩ হাজার মানুষের মাঝে প্রতিজনকে ২ হাজার ৫শত টাকা, ভিজিএফ হিসেবে সমগ্র ফরিদপুর জেলায় ১ লক্ষ ৬ হাজার ৮৮১ জনের প্রতিজনকে ৪৫০ টাকা করে প্রদান, ৫০০ টাকা করে জেলার ৮১ টি ইউনিয়নে প্রতিটিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ২ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং ৩৩৩ বা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের হট লাইন নাম্বারের মাধ্যমে যখনই কোনো দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতার আবেদন পাওয়া যাচ্ছে তখনই জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম এর মাধ্যমে তড়িৎ পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। ফরিদপুর করোনা ম্যানেজমেন্ট এন্ড রিলিফ অপারেশন শীর্ষক ওয়েবসাইটের মাধ্যমে গতবছর করোণা প্রাদুর্ভাবের সূচনা লগ্ন হতেই চলমান এই কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের কাছে এক স্বস্তির জায়গায় পরিণত হয়েছে।

কিউআর কোড সম্বলিত বিশেষ ধরনের উদ্ভাবিত কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি সহায়তা সকলের মাঝে নির্ভুলভাবে নিয়মিত বিতরণ করা হচ্ছে। টিসিবি ও অন্যান্য সংস্থার মাধ্যমে সরকার কর্তৃক প্রদত্ত প্রণোদনাও যথাযথভাবে নিয়মিত জনগণের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page